News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-19, 8:28am




বিশ্বকাপের শুরু থেকেই খুব জোরেশোরেই শোনা যাচ্ছিল ফুটবলের জাদুকর লিওনেল মেসি অবসর নিতে যাচ্ছেন। তিনি কোনো কোনো গণমাধ্যমে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু না, বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিনি জানান, আরও কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন।

মেসির বয়স ৩৫ হলেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এই বিশ্বকাপে করেছেন ৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। জিতেছেন গোল্ডেন বল।

অবসরের ব্যাপারে বিশ্বকাপের ফাইনাল শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছে, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন তা যথেষ্ট।

তিনি বলেন, আমি ফুটবলকে ভালবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। তথ্য সূত্র আরটিভি নিউজ।