News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-07-21, 7:06am

img_20260721_070229-36ff0e6ed78242816f973827044435181784595982.jpg




দেশের স্থানীয় সরকার নির্বাচন প্রচলিত নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং এতে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, তবে এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিএনপির ৩১ দফা এবং স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।