News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-07-09, 4:54pm




কোরবানি ঈদকে সামনে রেখে পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। সাধারণ মানুষের মতো রাজনীতিকদের কেউ কেউ জনগণের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটছেন নিজ জেলায়। আবার অনেকেই থাকছেন ঢাকায়।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্য ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ঢাকায় ঈদ উদযাপন করবেন। ঈদের দিন ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছো বিনিময় করবেন।

ঢাকায় ঈদ করবেন আওয়ামী লীগের যেসব নেতা:

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ফারুক খান, কাজী জাফরউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এলাকায় ঈদ করবেন যারা- কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, আবদুর রহমান, শাজাহান খান, মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, আফজাল হোসেন, ওয়াসিকা আয়শা খান। তথ্য সূত্র আরটিভি নিউজ।