News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

রাশিয়ানরা সেভেরোদোনেটস্ক নগরীর নিয়ন্ত্রণ হারিয়েছে : আঞ্চলিক গভর্নর

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-06-05, 7:54pm




লুগানস্কের আঞ্চলিক গভর্ণর সের্গেই গেইডে  বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী সেভেরোদোনেটস্কের নিয়ন্ত্রণ হারিয়েছে। মস্কো দনবাসের নিয়ন্ত্রণ লাভের চেষ্টা করছে। 

তিনি বলেন, "নগরীর প্রায় ৭০ শতাংশ রুশদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গত দুই দিনে তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে। এএফপি’র।  

লুগানস্ক অঞ্চলটি ২০১৪ সাল থেকে আংশিকভাবে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করে আসছিল। সেভেরোদোনেটস্ক ইউক্রেনীয় অংশের প্রশাসনিক রাজধানী।

গেইডে বলেন, রুশ জেনারেল আলেকজান্ডার ডভোর্নিকভ ১০ জুনের মধ্যে সেভেরোদোনেটস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বা লাইসিচানস্ক-বাখমুত সড়কের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য ঘোষণা করেছেন যা দোনেটস্ক অঞ্চলের রাজধানী ক্রামতোর্স্কে যাওয়ার পথ খুলে দেবে।

শনিবার রুশ সেনাবাহিনী দাবি করেছিল যে, ইউক্রেনের কিছু সামরিক ইউনিট সেভেরোদোনেটস্ক থেকে প্রত্যাহার করে নেয়া হচ্ছিল। কিন্তু মেয়র অলেক্সান্ডার স্ট্রাইউক বলেছেন, ইউক্রেনীয় বাহিনী নগরীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে লড়াই করছে।

তিনি বলেন, সৈন্যরা পুনরায় প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা নগরীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছি। তথ্য সূত্র বাসস।