News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

ক্যামেরায় আসল রূপে রাশমিকা মান্দানা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-30, 10:40am




দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শক জনপ্রিয়তা। দক্ষিণের পাশাপাশি এ বছর বলিউডেও পা রেখেছেন এ অভিনেত্রী। ক্যামেরায় খুব সাবলীলভাবেই নিজেকে মেলে ধরেন তিনি।

চিত্রনাট্য অনুযায়ী যখন যেমন প্রয়োজন, ঠিক তেমনভাবেই হাজির হন ক্যামেরার সামনে। পর্দায় সবসময় নিজের চরিত্রকে সাবলীল এবং নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আসল রূপ নিয়ে কথা বলেছেন রাশমিকা।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের পোশাক, স্বভাব-চরিত্র নিয়ে সমালোচনার শিকার হন রাশমিকা। কিন্তু সেসবে পাত্তা দেন না এ অভিনেত্রী। নেটিজেনদের এসব আচরণে মূলত অভ্যস্ত হয়ে গেছেন তিনি। এসব নিয়ে মাথা ঘামিয়ে পেছনে ফিরতে চান না এ লাস্যময়ী। তথ্য সূত্র আরটিভি নিউজ।