News update
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     

ওটিটিতে রহস্যে ভরা ‘থার্সডে নাইট’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-30, 8:57am

7477d85520253b4e6ccdc0793301a486743d611bf4aa69eb-251ded34967bc45b8f52f426a28b624e1764471462.jpg




ওটিটিতে মুক্তি পেয়েছে রহস্যে ভরা বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’। অ্যাকশন আর থ্রিলার ঘরানার গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত।

জাহিদ প্রীতমের পরিচালনায় ফ্ল্যাশ ফিকশনটি এরইমধ্যে দর্শক আগ্রহ তৈরি করেছে। এটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

গল্প শুরু হয় বন্ধুদের বাড়িতে পার্টিকে কেন্দ্র করে। তারপরই জটিল পরিস্থিতিতে শুরু হয় পুলিশি তদন্ত। বন্ধুর বাড়িতে পার্টি করে ওই রাতের ১২ ঘণ্টা হারিয়ে ফেলে গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র। এরপরই একে একে সামনে আসতে শুরু করে অজানা তথ্য।

ফ্ল্যাশ ফিকশনটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা। আরও আছেন সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। গুরুত্বপূর্ণ পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

‘থার্সডে নাইট’-এ আরও অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।’

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’।