News update
  • Who gets to shape AI? UN debate centres on power, trust and inclusion     |     
  • PM Tarique Rahman likely to visit Japan later this month     |     
  • PM Tarique Heads to Feni for Daylong Programmes     |     
  • Long-term support for Manta gypsy fishing community urged     |     
  • Customs blocks import of nearly 2000 drones by Chawk Bazar trader     |     

৩ লাখ টন ধান, ৫ লাখ টন চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2022-11-01, 5:13pm




আমন ধান ও চালের দাম ও লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার।


এ বছর তিন লাখ মেট্রিক টন আমন ধান ও পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।


মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।


এ বছর আমন ধানও চালের সরকারি সংগ্রহ মূল্যও ঠিক করা হয়।


চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪২টাকা।


এসময় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।