News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, জাতীয় পার্টির অফিস ভাঙচুর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-30, 4:20pm

18916e7987a8a0b09d116a15430bcefb995648ff1e32fe68-a8246eb20507312679b217b3b92e36b11756549248.jpg




গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রথমে জেলা গণঅধিকার পরিষদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় জেলা জাতীয় পার্টির অফিসের সামনে গেলে বিক্ষোভকারীরা অফিস ভাঙচুর করে।

পরে আবারও একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এ সময় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে; অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।