News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

অভিনেতা আজাদ গুলিবিদ্ধ হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-24, 7:26am

fewt35-988b02e27e80e19b8ef8f4f39b54bae51740360419.jpg




বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ায় নিজবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। 

অভিনেতার গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ’।

এদিকে, ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন আজাদ। পাশাপাশি অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।

তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে। মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

অভিনেতার জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। আপাতত চিকিৎসা চলছে। আরটিভি